ফেলানী কাঁদছে ফেলানী

উচ্চকন্ঠ থামিয়ে শোনো
অট্রহাসি বন্ধ করো
বুকের দেয়াল খুলে দেখো কার হয়েছে মানহানী
চুপ কর সব-কান পাত ঐ ফেলানী কাঁদছে ফেলানী।

গদীর তলায় নড়ছে খুঁটি
কংস বাবুর ফের ভ্রুকুটি
ভুলে গেছে কেমনে রাঙছে রক্তজলে জীবনবাণী
চুপ করে থাক লোভীগুলো ফেলানী কাঁদছে ফেলানী।

একটা মিনিটও তরা সয়না
দে এখনি ধরিস বায়না
ছয়টা ঘন্টা ঝুলে থাকলেও তোদের কিছু যায় আসেনি
অকৃতজ্ঞ,চুপ একদম-ফেলানী কাঁদছে ফেলানী।

জলসা চলছে প্রতি ঘরে
সীমান্তে খুন জারজ করে
কত কোমর বেঁকে চলে হিন্দি গানে বেহায়াগিরি
চুপ বেহায়া-তোর হেলাতেই ফেলানী কাঁদছে ফেলানী!

আল্ট্রামডার্ন শিকড়বিহীন বেজন্মারা
সংস্কৃতির অযুহাতে ন্যাংটা তারা
কে বোঝাবে পেটের ভাতে কার রয়েছে ঘাম ঝরানী?
চুপ হারামী-চোখ খুলে দ্যাখ ফেলানী কাঁদছে ফেলানী।

রাস্তাঘাটে শপিংমলে কি নির্দ্বিধায়
পঞ্চমুখ হয় ভ্রষ্টগুলো পিশাচনামায়
সাপ পুষছে জেনেশুনে দোহাই দিয়ে 'প্রতিবেশী'
দালালরা চুপ-মাটির গন্ধে আর্তনাদে ফেলানী কাঁদছে ফেলানী।

বছর ঘুরে বছর আসে
দূর দিগন্তে ঘুমিয়ে সে
সদম্ভে যে পেল মুক্তি শুয়োরবর্গের হত্যাকারী
সুশীল সমাজ!চুপ শালা শোন- ফেলানী কাঁদছে ফেলানী।

কাজটি যাদের মানবাধিকারে
এজেন্ডহীন টুঁ শব্দ নেই ভুলক্রমে
ঐ মেয়েতে চুপ করে রয় সে নয় যেন এক মানবী
দূর হ শয়তান,ধ্বংস হ-দ্যাখ ফেলানী কাঁদছে ফেলানী !

ধানের ক্ষেতে এ বাতাসে
লাগছে দোলা নতুন শীষে
চাপা ক্ষোভে নাচছে ওরা হাতে নিয়ে খুন রাঙানি
শোধ নেবে ঠিক,মনে রাখিস-কাঁদছে যখন বোন ফেলানী !

[আজ ৭ জানুয়ারী।
২০১১ সালের এই দিনে আমার কিশোরী বোন ফেলানীকে বিএসএফ গুলি করে খুন করে টানা ৬ ঘন্টা কাঁটাতারে ঝুলিয়ে রাখে। আজ ৩ বছর পার হয়ে গেলো তবু সীমান্ত হত্যাকান্ড বন্ধ হয়নি,ফেলানী হত্যার বিচার হয়নি।ফেলানীর ভাই পরিচয় দিতে লজ্জা হয় এখন ।
ফেলানী, তুই যেন ভুলেও আমাদের ক্ষমা করিস না...আমরা ক্ষমার অযোগ্য।
আল্লাহ তোকে জান্নাতবাসী করুন।]