চরিত্র মানুষের অমূল্য সম্পদ । চারনম্বর প্রজাতির দাঁতালের যেমন চরিত্র নেই,একইভাবে শিল্পসম্মত লম্পটেরও চরিত্র বলে কিছুই নেই ।
আবার মুখোশ পরে মাথা নিচু করে থাকা ভদ্রবেশী আবর্জনার চরিত্র নেই । একইভাবে অর্ধনগ্ন নষ্টারও চরিত্র নেই,চরিত্র নেই আমি আমি করে চিত্‍কার করতে থাকা বিজ্ঞ সেজে থাকা ব্যক্তিবর্গের ।
চরিত্র ছেলের হাতের মোয়া নয়,চরিত্র পারিবারিক নৈতিকতা থেকে আসে ।
যে পিতামাতা অবাধ মেলামেশার মধ্যে ফ্রি এবং ফেয়ারনেস খুঁজে পায় তার সন্তানের চরিত্র আদর্শ মানদন্ডে পরিমাপের অযোগ্য।বহু প্রাচীন থেকেই চরিত্র শেষ করে বসে আছে এইসব ফ্রি ফ্যামিলির ইছমাটেরা ।
চরিত্র এখন এদের ছদ্মবেশে পাওয়া যায় । একেক পরিবেশে একেক ছদ্মবেশ,একেক মুখোশ ।
যে পরিবারে নৈতিকতা শিক্ষা দেয়না সেই পরিবার থেকে ভুরি ভুরি চরিত্রহীন বেরোবে এবং সমাজে চরিত্রহীনতার চটকদার বিজ্ঞাপন দিয়ে বেড়াবে এটাই নিয়ম,এটা হয়ে আসছে ।
এর ব্যতিক্রম দেখিনি আজো