সর্বশেষ

আত্মহত্যাকারী হতে ইচ্ছে করে

কখনো কখনো কারো প্রতি অভিশাপ দিতে ইচ্ছে করে,
যাতে মিথ্যা ধুয়ে গিয়ে তার বিশুদ্ধ আত্মাটাই বেঁচে থাকে
তার ও আমার মন পারস্পরিক প্রতিস্থাপন করে
বোঝাতে ইচ্ছে করে কোথায় দিয়েছিলাম তাকে স্থান,
কত উচ্চতম শ্রদ্ধার শিখরে......

কখনো কখনো আত্মহত্যাকারী হতে ইচ্ছে করে-
যাতে চলে যেতে পারি অশরী জগতে
যেখানে একমাত্র প্রিয় একই মুখের দুরকম কথা শোনার সম্ভবনা নেই,
যাকে ভাবা হয় বিনম্র সারল্যে ভরপুর
তার হৃদয়ের অকারণ জটিলতার মুখোমুখি হতে হবেনা বলে
আমার বড় আত্মহত্যাকারী হতে ইচ্ছে করে।
সময় সময় কোন অতিমানবিক ক্ষমতাধর হতে ইচ্ছে করে
যাতে মুহূর্তে সব দুঃসম্ভাবনাকে উড়িয়ে দিয়ে
অগোছালো চুলের মানুষটার ঠোঁটে কিঞ্চিত হাসি ফোটে,
কোন মেঘে ঢাকা জ্যোত্‍স্না রাতে স্বরচিত কবিতা শোনানোর সুযোগ পাওয়া যায়-
অথবা সব হারানোর শঙ্কায় কখনো কখনো
আমার বড় আত্মহত্যাকারী হতে ইচ্ছে করে।
06.06.2014
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments