সর্বশেষ

তোর দাদা নিষ্পাপ,এখন আমার ভাই ফিরিয়ে দে

কিছু আমি বলতে চাইনা ;
আমরা কিছু জানতেও চাইনি;
আমরাতো জানতামই:
সুরঞ্জিত বাবু নিষ্পাপ,তিনি ভাল থাকতে পছন্দ করেন।তার 'সেনমার্কেটের' কোন প্রয়োজন নেই।
আমরা তাও জানি:
বাবুজির এপিএস এর কাছে থাকা ৭০লাখ টাকা তার নিজের।ওমর ফারুকের বাবার জমিদারি ছিল,তাই তার কাছে নগদ ৭০ লাখ টাকা থাকতেই পারে।নিজের ক্রমবর্ধমান জমিদারির ভাগ ওমর প্রাণপ্রিয় গুরুজী মন্ত্রীকে দিতেই পারেন,এটা নিয়ে আমাদের মাথা ঘামানো 'স্বাধীনতা বিরোধী 'মনোভাব ছাড়া কিছুইনা।
আমাদের আরেকটি জিনিস অগ্রীম জানা উচিত।তা হলো:
বাবুজির সন্তানও দুধে কলায় ধোয়া।তিনি ইঞ্জিনিয়ার হয়েছেন বলে তার কাছে টাকা থাকবেনা এটা ভাবা ভুল।তিনি হয়তোবা কোন প্রকল্পের থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন,অথবা তার বাবার কাজে সন্তুষ্ট হয়ে তাকে কোন পার্টি কিছু উপহার দিতে পারে।আর লাইসেন্স নিতে ৫ কোটি টাকা তার না থাক,তার বাবার থাকতে পারে।যেহেতু তার বাবার এপিএস এর কাছেই নগদ টাকার বস্তা থাকে।
এমতাবস্থায় আমরা কেবল একটি জিনিস জানতে চাই,হৃদয়ের গভীর থেকেই জানতে চাইঃ
গরীবের ছেলে,অসহায় মানুষ,সাধারণ জনতার প্রতিনিধি
ড্রাইভার আযম কোথায় ?কোথায় আমাদের সেই দুঃসাহসী ভাই?
মন্ত্রী এখন নিষ্কলুষ,
অন্ততপক্ষে এখন আমার ভাইটিকে ফিরিয়ে দে !
তাঁর বৃদ্ধা মা অনেক অনেক কেঁদেছে,
তার স্ত্রী নির্ঘম রাত কাটিয়েছে,
তাঁর সন্তানেরা বাবা বলে ডেকেও পায়নি তাঁকে।
এখন তাঁকে ফিরিয়ে দাও।
তারঁ মায়ের কান্না আল্লাহ খুব ভালোই বোঝেন !
আল্লাহর বিচার অতি নির্ভুল;
শাস্তি ভয়ানক কঠিন।
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments