সর্বশেষ

খ্যাতি এক মৌমাছি ও হৃদয়ের চাওয়াঃ শারমিন জাহানের অনুবাদে এমিলি ডিকিনশন


খ্যাতি এক মৌমাছি
গান শোনায়
হুঁল ফোটায়
জানলা দিয়ে পালিয়েও যায়।
৭ নভেম্বর, ২০১৬, ফেনী।
(মূল কবিতা Fame is a Bee)

ছবিঃশারমিন জাহান


২।

হৃদয়ের চাওয়া

হৃদয়ের চাওয়া-
আনন্দ প্রথম
এরপর যাতনা হতে মুক্তি
এরপর শোকতাপ উপশমকারী
বেদনাহর অসুধ।

এরপর নিশ্ছিদ্র ঘুম
এরপর..অত:পর যদি প্রয়োজন হয়
জীবনের স্বত্ত্বাধিকারির
চাওয়া অনুযায়ী
স্বেচ্ছামৃত্যুর অধিকার।

( প্রিয় এমিলি ডিকিনশনের শর্ট পোয়েমস এর একটি। এই মহিলাটি আমার আজীবন প্রিয়!!)
৩ অক্টোবর, ২০১৬, ফেনী
পাঠ অনুভূতি