সর্বশেষ

দারিদ্র্য

আমার প্রিয় বন্ধু আছে,
তাকে বাসি ভালো।
সে যে আমার পরান পাখী
আত্মার আত্মীয়।
সকাল বেলায় হাত বাড়িয়ে
দেয় সে আমার তরে
ক্ষণকালে যায় সে মিশে
আমার স্বত্ত্বা জুড়ে।
না পাওয়ারই যনত্রনাটা
দেয় যে আমায় কষে।
দিনের পর দিন
রাতের পর রাত
একে একে সবাই
যায় যে আমায় ছেড়ে,
সে বলে,'যাবো নাতো
তোমায় আমি রেখে
তোমায় আমি ভালবাসি
আমার হৃদয় থেকে;
খাকবো ঘিরে তোমায় আমি,
জনম জনম ধরে,
যখন তুমি চাইবে কিছু
নিবো আমি কেড়ে,
তোমায় দিবো নিষ্টুর প্রেম
সারা জনম ধরে।
কী তোমার বড় চাওয়া,
কত প্রিয় আছে?
বল,বল জলদি করে
বল আমার কাছে!
না বললে ও জেনে নিবো
সে ক্ষমতা আছে।
এতো সহজে কেমন করে
দেবো মুক্তি তোরে।"
শুনে আমার নেত্রজলে
বুকটা যেন ভাসে
সে আমার দুষমন-দরদী
বিষাদ দিয়ে থাকে।
আমার বন্ধুর নামটা
তোমার জানতে ইচ্ছে করে?
'দরিদ্রতা'নামটি বন্ধুর-
কেমন লাগল শুনে?
[এই কবিতাটা আমার শুনা অন্যতম সেরা কবিতা।কবি স ফ হাসান এই কবিতাটি লিখেছেন চরম দরিদ্রতার কবলে পড়ে।তার জীবন সংগ্রামময়,প্রতিনিয়ত সে দারিদ্র্যের সাথে সংগ্রাম করে যাচ্ছে।
দারিদ্র্যকে খুব কাছে থেকে সে দেখেছে।হোটেলের ওয়েটার থেকে,দিনমজুর খাটা পর্যন্ত সব শারীরিক পরিশ্রম করেই সে আজ দারিদ্র্য র বন্ধু।
কবি ফিরোজ এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র।সে কী নতুন কোন দারিদ্র্য কে বন্ধুরূপে পেতে যাচ্ছে?
নাকী দারিদ্র্য তাকে বন্ধুত্ব থেকে মুক্তি দিবে?
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments