সর্বশেষ

এ বসন্তে

তুমি এসেই বললে,'কেমন আছো?'
অতঃপর সারাটা দিন বেড়ালাম ।
সেদিন সেই তুমিই ছিলে,
তুমিই হাঁসলে,তুমিই হাঁটলে,
এমনকি তুমিই গাইলে !!
এমনই কোন এক ফাল্গুনে
দেখা হয়েছিল,
মিশেছিল দুজনের পথ ।
অনেক বেশি পথ পাড়ি
এখনো দেয়নি।
নতুন পথিকের সন্ধানে কেন তবে তুমি ?
কথনোতো বলনি,
এ পথের অযোগ্য আমি।
তুমি বলনি,কোন ফাল্গুনেই তা বলনি !!
আজ তাই সব উচ্ছ্বাসতার পরে
অবিনশ্বর কে ধ্বংস করে বললে,
'নতুন পথিক খুঁজছি আমি ।'
আমার কান্না তোমাকে ছুঁতে পারেনি সেদিন।
পথিক অনুসন্ধানে বিরত হওনি তুমি ।
জীবন চলার পথে,ফাল্গুন এলেই সহযাত্রী খোঁজা
নিশ্চয়ই আবশ্যক ছিলনা।
তারপরও বসন্তের প্রথম দিনে তারা হন্যে হয়ে খোঁজে,
মানুষের সাথে সাথে আনন্দিত হয় শকুনীরা ।
[১৪১৮ বঙ্গাব্দের ১লা ফাল্গুন এই কবিতাটি রচিত।
আমাদের বিভাগ আয়োজিত অনুষ্ঠানের পূর্বে বিভাগের শিক্ষকদের কক্ষে বসেই পাঁচ মিনিটে এই কবিতাটি আমি লিখেছি।পরে শহীদ মিনারে এটি আবৃত্তি করি আমি নিজেই।এর সাথে যদিও আমার ব্যক্তিগত জীবনের মিল খুঁজতে যাওয়া বিস্মিত হওযার মতই কথা !]
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments