সর্বশেষ

সরকারি ছুটি ঘোষণা চায় ভারতপ্রেমীরা !!!!

শচীন টেন্ডুলকার শততম সেঞ্চুরি করেছে,বেশ ভাল কথা।কিন্তু কিছু দাদাপ্রেমীর উচ্ছলতা ও আপ্লুত আনন্দ দেখে বুঝা বড়ই কষ্টকর যে প্রতিপক্ষ 'বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল'!এদের অতিরিক্ত ভারতপ্রেম দেখে মনে হয় বাংলাদেশের জন্ম হয়েছে দাদাদের সকল রেকর্ড গড়ে দিতে।
গ্যালারিতে দেখলাম কিছু কুলাঙ্গার এই অধম,সাম্প্রদায়িক দাঙ্গায় বিশ্বাসী রাষ্ট্রের নিকৃষ্ট পতাকা ওড়াচ্ছে।
হলের টিভি রুমে দেশের 'প্রথম শ্রেণীর নাগরিক'বলে পরিচিত ছাত্ররা যখন দাড়িয়ে ধুমছে নাচ দেয় তখন আমি বিভ্রান্ত হই,আমি কী ভারতে আছি নাকী বাংলাদেশে?
আমার বিভ্রান্তি কেটে যায় যখন এই অকৃতজ্ঞ ছাত্ররা শচীনের সেঞ্চুরিতে দেশে সরকারি ছুটি ঘোষণা করতে বলে।কী বেহায়া এই মানুষগুলো!ইচ্ছা হয় এদের DNA টেস্ট করে জাতিসত্বা নির্ণয় করতে।আমি পারিনা,কারণ আমার সংখ্যা নিতান্ত কম!
হায়!এই আমাদের দেশপ্রেম।হাবিবুর আর ফেলানীর অভিশাপ ভারতীয় এজেন্টদের উপর,বর্ডারে নিহত প্রতিটি বাংলাদেশীর আত্মা অভিশাপ দেয় এইসব শত্রুপ্রেমী,দেশদ্রোহীদের।
'STOP TIPAIMUKH DAM'অথবা
'STOP BSF'S BRUTALITY IN BORDER'
লেখা সংবলিত প্ল্যাকার্ড নিয়ে গ্যালারিতে ঢুকতে দেয়নি ভারতপন্থী সরকারী এজেন্টরা।
কীভাবে তবে আমরা এই রাষ্ট্রদ্রোহীদের উপেক্ষা করে আমাদের ন্যায্য দাবী উপস্থাপন করবো বিশ্ববাসীর চোখের সামনে?
আমরা পাকিস্তানী দোসর রাজাকারদের যেমন নিঃশর্ত ফাঁসি চাই,
তেমনি ভারতীয় এজেন্টদেরও অবিলম্বে কাঠগড়ায় দেখতে চাই।তা না হলে কাঁটাতারের বেড়া এই এজেন্টদের ওপারে যাওয়ায় কোনই বাঁধা সৃষ্টি করতে পারবেনা।
জনতাই বিচার করবে বাকিটা...
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments