তুমি এসেছিলে নীরবে,নিভৃতে
এক মার্চের ১৭ তারিখে-
জাগাতে ঘুমন্ত জাতিসত্বাকে,
৫২ এর রক্ত ঝরানো সফল করিয়ে-
মাতৃভাষায় কথা বলাতে।
তুমি এসেছিলে ৫৪,৫৮ আর ৬২ তে,
শোষণকারীদের মুখে চপেটাঘাত করতে-
বাঙালির প্রতিবাদকে জোরালো করতে।
এসেছিলে ৬৬ এর সনদ দিতে,
স্বায়ত্বশাসন কী ও কাকে বলে,
তা দেখাতে-নরপিশাচ হায়েনাকে।
এসেছিলে ৬৯ এর 'জনঅভ্যুত্থানে',
জনতার শক্তিকে প্রমাণ করতে-
অপশাসনের ভিত্তিটা কাঁপিয়ে দিতে :
এসেছিলে তুমি,এসেছিলে।
এসেছিলে ৭০ এ,
সাধারণ নির্বাচনে,
গণসিদ্ধান্তের ফলাফল দেখাতে-
শোষকদের শেষ বার্তাটি দিতে।
এসেছিল ৭১,এসেছিলে তুমি...
এসেছিল স্বাধীনতা,ফিরেছিলে তুমি-
সাথে নিয়ে 'শনি' !!
ছিলে তুমি ছিলে,তাই পার্শ্ববর্তী স্বার্থান্বেষেনী-
লুটে নিতে পারেনি,আমাদের ধরণী।
এসেছিলে তুমি,এনেছিলে তুমি-
করেছিলে গর্বীত,দিয়েছিলে ভূমি।
জন্মেছিলে,আজো তাই রয়েছে তোমার সুঘ্রাণ-
শেখ মুজিবুর রহমান,
তুমি অম্লান,চির অম্লান।

0 Comments