সর্বশেষ

বিষফোঁড়া

বিষফোঁড়া

তুমি এ জীবনে ইসরাঈল,
অধিকৃত হৃদয় ভূখন্ডে অবৈধ বসতি গড়েছো
নিরাপত্তা প্রাচীরের নামে পৃথক রয়েছো
তুমি ছোঁ মেরে যাওয়া চিল।

তুমি হৃদয়ের বিষফোঁড়া,
উচ্ছেদ অপারেশন খুব বেশি ব্যয়বহুল
শুদ্ধ আবেগে তুমি ফুটিয়েছো হুল
তুমি শান্তির পথে নষ্টের গোড়া।

তুমি অবৈধ সৃষ্টি,
চির অভিশপ্ত, রাস্তায় রাস্তায় স্বেচ্ছাধর্ষিতা
তুমি বিতাড়িত,আমি ঘৃণা করি কতবার বলেছি তা
ভুলেও রাখিনা দৃষ্টি।

আমি স্ব-আত্মার মুক্তিকামী
রক্তরাঙা নিজহৃদয়ে বঞ্চিত এক ফিলিস্তিন
মায়াবিপ্লবে তোমার পতন হৃদয় স্বাধীন
প্রাণবন্ত,সতেজ,প্রেমময় আমি।

জীবনব্যাপী ফুটন্ত ফুল ফুটতে দেখি ।
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments