তোমার ভালবাসা অদৃশ্যে ভেসে বেড়ানো এক প্রকার সুমিষ্ট বিষ
দূর থেকে প্রতিটি নিঃশ্বাসে ভেতরে ঢোকে
আর নীল করে দেয় হৃত্পিন্ডের স্বাভাবিক আবহাওয়া
তারপর মনআকাশে ছ্যাত্ করা ঝুম এসিড বৃষ্টি শুরু হয়
তার প্রতি বিন্দু পড়ে ছোট ছোট ক্ষত হয় ক্যানসারসদৃশ,নির্বিচারে ভাবনার গায় ।
প্রতি সেকেন্ড অপেক্ষায় একেক ফোঁটা রক্ত ঝরে
জানো?জানার কথা না-কে খোঁজ রাখে দূরে বসে কে জ্বলে
অথচ কাছে না এসেই এতোটা প্রবল ভাল বাসিয়েই ছাড়লে
তুমি-একটি সর্ববয়সী ফুটন্ত মানবী।
তোমার প্রতি দূর্নিবার আকর্ষণ এক ধরনের মধুর পাপ
স্বজ্ঞানে সেদিকেই তবু যেন যাচ্ছি,প্রতিটি গভীর রাত্রিতে
এবং মধ্য সকালে তড়িত ঘুম ভেঙে,কড়া রোদ্দুর মেঘে
তন্দ্রাচ্ছন্ন বিকাল ও তত্পরবর্তী গোধূলির আভায়
তোমাকে দেখতে চাই ইথার-তরঙ্গ-রেডিয়েশনে,
বুকের মধ্যে মাথা গুঁজে ভালবাসায় সিক্ত হতে চাই
লৌকিক জগতে অলৌকিক স্বরনৃত্য শ্রবণ করে হৃদয়ে মেশাতে তাই
ভালবেসে যাই,ভালবেসে যাই,ভালবেসে যাই।
তুমি সায়ানাইড,তোমার ভালবাসা আগ্রাসী ভয়ঙ্কর আকর্ষণ স্রষ্টা
রক্তের ক্ষুদ্রতম কণাটিকেও বিস্ফোরিত করছে প্রতি মুহূর্তে পরম মায়ায়
তোমার সঙ্গে মিলে অদৃশ্য হতে ইচ্ছুক;তোমার বাস্তব ছায়ায় ।

0 Comments