সর্বশেষ

ডেডলাইন-৩

এখন সময় কি প্রিয় প্রিয়া খেলার?এখন কি সময় লেজ গুটিয়ে শুয়ে থাকার?এখন কি যৌবন তুলে দিবেন প্রেমিকার হাতে?এখন কিভাবে ব্যস্ত থাকেন পাউডারে মুখ ছেয়ে দিতে?
এখন কি সময় অসময়ের কর্মের?এখন কি কাল মরচে ধরা বর্মের?এখন কি এয়ারফোন কানে দিয়ে মাথা ঝাঁকাবার কাল?এখন কি সময় কোমর বাঁকিয়ে হওয়া মাতাল বা টাল?এখন কি সময় আমেরিকা ও ইউরোপ ও তাদের দাসদের মিথ্যা গেলার?এখন কি প্রভাত,দুপুর ও গোধূলির ক্ষণ একক বা যৌথ সেলফি তোলার?

না,না এবং কিছুতেই না ।এখন লুতুপুতু কবিতা লেখার যুগ নয়।মজামাস্তি,গিটার ফিটার,সস্তা আড্ডাবাজির সময় নয়।এখন শ্বেতাঙ্গ সাম্রাজ্যবাদীরা ওঁত্‍পেতে আছে লাল ও সবুজ গিলে খাওয়ার পাঁয়তারায়।এখন বিভীষণদের দৌড়ঝাঁপ দ্রুত থেকে দ্রুততর হচ্ছে।নিজেদেরই সবুজ ঘরে আগুন দিতে।এখন হেমন্তপোড়া গ্রীল খেতে উঁকি দিচ্ছে হিজিমনি ছুঁয়ে দেয়া অপশক্তিবর্গ।এখন মাখামাখি,ঝগড়াঝাঁটি,কথা কাটাকাটি,ভুল বোঝাবুঝি,বউ নিয়ে পড়ে থাকাথাকি,সন্তান নিয়ে ভাবাভাবি নিপাত যাক,বন্ধ হোক,হওয়া উচিত।এখন শুধু বাংলাদেশ নিয়ে ভাবতে হবে।এখন অনার্য বাঙালের দেয়ালে পিঠ ঠেকা।এখন বাংলাদেশিদের হতে হবে একরোখা।
এখন বাঁচা,মরা,সংগ্রাম,তর্ক,বিতর্ক, ডিসকোর্স,কাউন্টার ডিসকোর্স,দীক্ষা,বিপ্লব,সাম্য,এজেন্ডা,প্রোপাগান্ডা ও ঐক্যের ডাক আসুক প্রত্যেক প্রাণের থেকে,আপনা আপনি-বাংলাদেশের জন্য।এখন প্রশ্ন ও উত্তর উভয়ই অস্তিত্ত্ব সম্পৃক্ত।এখন লাল ও সবুজের ইতিহাসকে সমুন্নীত রাখার ঐক্যবদ্ধ প্রতিরোধের কাল,যুগ,ক্ষণ।এখন সময় সবটুকু বাংলাদেশের,একচেটিয়ে বাংলাদেশপ্রেম দরকার না,এটি আবশ্যক।সত্যি বলতে অত্যাবশ্যক।বাধ্যতামূলক।

এখন আমরা বাংলাদেশ।আপনি বাংলাদেশ।সে বাংলাদেশ।আমি বাংলাদেশ।তুমি বাংলাদেশ।তুই বাংলাদেশ।আমি,তুমি,সে,তোরা,তোমরা,আমরা এবং আমাদের নিঃশ্বাস ও বিশ্বাস বাঁচা ও মরার প্রশ্ন বাতাসে,আকাশে,মর্ত্যে,স্বর্গে সমস্বরে সমভাবে সমবেগে ঘুরছে,উড়ছে,ভাসছে।মত,বর্ণ,ধর্ম,সম্প্রদায়,পেশা,বিত্ত ও পথের ভিন্নতাকে ছুঁড়ে ফেলে কাঁধে কাঁধ ও হাতে হাত রাখা এখন সময়ের শ্রেষ্ঠ নিবেদন অথবা দাবি কিংবা প্রতিবাদী আহবান।আপনার সাড়া দেয়া বা না দেয়া আপনার সামষ্টিক অস্তিত্ত্বের ভবিষ্যত্‍ নির্ধারণ করবে...।
[]
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments