সর্বশেষ

রামাদিতে দায়েশের পরাজয়

আইএস তথা দায়েশের দখলে থাকা ইরাকের আনবার প্রদেশের রামাদির প্রায় ৭০ শতাংশ ইরাকী সরকারি বাহিনী দখল করে নিয়েছে।প্রায় বছরখানেক খবরদারি দেখানো আইএসের কোবানির পর এটাই কোন বড় পরাজয়।কড়া সাম্প্রদায়িকতা ছড়িয়ে টিকে থাকা যায়না।যারা নিজ দল ও মত ও ফতোয়া ছাড়া দুনিয়ার সবাইকে কুফ্ফার মুরতাদ ঘোষণা দেয় তারা স্থায়িত্ত্ব পেতে পারেনা।এই ভ্রান্ত খারেজীর দল মুসলমানদের মধ্যেই শিয়া,সুন্নী,রাফেজি,আলাউতি বিভাজন ছড়িয়ে সম্প্রীতি ভন্ডুল করছে।তলে তলে আবার অবৈধ ইসরাঈলবিরোধী অক্ষকে দূর্বল করছে।কথিত খেলাফতের কথা বলে অবুঝ ও অন্ধ কিছু সমর্থকও এরা গুছিয়েছে।কিন্তু কিছুই এদের টেকাতে পারবেনা।রক্তপাত ও বিভত্‍সতা দিয়ে ইসলাম আসেনি।ইসলাম সাম্য প্রতিষ্ঠায় প্রেম ও ভালবাসাকে অবলম্বণ করেছে,অথচ এই আইএস ইসলামকে ভীতি ও অস্ত্রনির্ভর করে প্রোপাগান্ডা চালাচ্ছে।এ ইসলাম মুহম্মদ স এর ইসলাম নয়,এটি ইয়াজিদের শাসনতন্ত্র।
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments