সর্বশেষ

প্রসঙ্গ উত্তর কোরিয়া

মার্কিন পুঁজিবাদী সাম্রাজ্যবাদের বিরুদ্ধে পৃথিবীর সবচেয়ে বড় প্রতিরোধের নাম উত্তর কোরিয়া।কিভাবে একটি বলদর্পীর ষড়যন্ত্র ও হুমকি মোকাবেলা করে টিকে থাকা যায় তা শিখিয়েছে উত্তর কোরিয়া।আমরা যারা পশ্চিমা মিডিয়ার মিথ্যা প্রোপাগান্ডা খেয়ে উত্তর কোরিয়াকে একটি দরিদ্র দেশ বলে তৃপ্তির ঢেঁকুর তুলি তারা কখনো এর একটি স্থিতিশীল ও সাম্যবাদী অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে জানবোনা।ল্যাটিন আমেরিকা,পূর্ব ইউরোপ,রাশিয়া,চীন ও ইরানের সঙ্গে কোরিয়ার বাণিজ্য সম্পর্কে পশ্চিম আপনাকে কিছুই জানাবেনা।শুধু বলবে,এবার হাইড্রোজেন বোমা ফাটালো উত্তর কোরিয়া।আপনি তা দেখে দন্ত বিকশিত করে উত্তর কোরিয়ার নিন্দা করলেন।অথচ একটি রাষ্ট্রের উপর দিনের পর দিন অবরোধ ও নিষেধাজ্ঞা দিয়ে তাকে আন্তর্জাতিক অঙ্গনে একঘরে করে রাখা আপনার চোখে পড়েনা।আপনি পশ্চিমা মানসীক দাস যে...
২।
পরসংবাদ হাইড্রোজেন বোমা কিন্তু পারমাণবিক বোমার চেয়ে কয়েক শত গুন বেশি শক্তিশালী।অস্ত্র ও ভীতি দিয়ে বিশ্বে ত্রাস সৃষ্টি করা মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র বলয় এই একটি জিনিসকেই ডরায়।মারণাস্ত্র।পুঁজিবাদের কবলের নিওলিবারেলিস্ট ভোগবাদী আমেরিকান ও ইওরোপীয়ানরা মৃত্যুকে ভয় পায়।সেটা বুঝেছে উত্তর কোরিয়া।আর তাই সিরিয়া ও অভ্যন্তরীণ নেভাদা অঙ্গরাজ্যের স্বাধীনতাকামীদের উত্থান নিয়ে যখন আমেরিকা বিপাকে তখনই চপেটাঘাত করলো উত্তর কোরিয়া।এবার চাপটি সামলাতে বেগ পেতে হচ্ছে বিশ্ববাসীর।আমেরিকা তো হজমই করতে পারেনি এখনো...

এগিয়ে যাক উত্তর কোরিয়া।পুঁজিবাদী পৃথিবীকে দেখিয়ে দিক জাতীয়তাবাদী সমাজতন্ত্রের শক্ত অবস্থান।টিকে থাকু কিম জং উন ও উত্তর কোরিয়া-সাম্য ও ন্যায় ধারন করে।
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments