সিরিয়ার রাজধানী এবং সম্ভবত সমগ্র পৃথিবীকে আলোড়িত করা শহর দামেস্কে
টেররিস্ট আইএস তথা দায়েশ গ্রুপ হামলা চালিয়ে কমপক্ষে ৬০ জন মানুষকে হত্যা
করেছে।এটা খুবই ভয়াবহ একটি সংবাদ!আলেপ্পো,লাতাকিয়া, ইদলিবের মত বড় বড় শহর
দখলে নিলেও দামেস্কে আইএস এতদিন ঢুকতে পারেনি।রাশিয়ার হস্তক্ষেপে লাতাকিয়া
আইএস মুক্ত করে আসাদ যখন একটু হাঁফ ছাড়ছেন তখনই এই ভয়াবহ হামলাটি চালালো
আইএস।এখনই এদের প্রতিরোধ না করা গেলে তা আসাদ বা পুতিন
বা ওবামা বা এরদোগান বা সালমান বা নওয়াজ কারো জন্য মঙ্গলজনক হবেনা।আর
বিমান হামলা করে সাসপেকটেড টেরর মেরে এই দুই বছরে আইএসকে নিশ্চিহ্ন করা
যায়নি বরং বিমান হামলাকে পশ্চিমা প্রোপাগান্ডায় ব্যবহার করে ভিকটিমদের আইএস
নিজ দলে ভিড়িয়েছে।এমন অবস্থায় স্থল অভিযানের কোন বিকল্প নেই।স্থল অভিযান
ছাড়া কোন সামরিক শক্তিকে পরাজিত করা যায়না।রাশিয়া ও আমেরিকাকেও ব্লেইম গেইম
বাদ দিয়ে যৌথভাবে কাজ করা উচিত।
২।
যদি দামেক্সকে আইএস অশান্ত করতে পারে তবে বিশ্বব্যাপী অভূতপূর্ব এক ধুম্রজালের তৈরি হবে।এই সুযোগ বর্ণবাদী,তাকফিরি আইএসকে দিলে তা ভয়াবহ হবে।কারণ আইএসও আমেরিকা,ইরান,রাশিয়া ও তুরস্কের মত সাম্রাজ্যবাদে বিশ্বাসী।দামেস্ক নিয়ে ইসলামে এমন অনেক হাদিস রয়েছে যা আইএস নিজের পক্ষে দাবি করে প্রোপাগান্ডা ছড়াবে।তাতে অনেক সরলমনা লোক আক্রান্ত হতে পারে।তাই দামেস্কে প্রবেশে আইএসকে মোকাবেলা করতে সকলের এক হওয়া এখন সময়ের দাবি।

0 Comments