সপ্তাহখানেক আগে উত্তর কোরিয়ার আধিপত্যবাদ বিরোধী জনপ্রিয় প্রেসিডেন্ট কিম
জং উন বলেছিলেন, পারমাণবিক বোমা না থাকলে তার পরিণতি হতো সাদ্দাম অথবা
গাদ্দাফির মত এবং উত্তর কোরিয়া হতো ইরাক ও লিবিয়া।এই কঠিন বার্তার কোন
যুক্তিসঙ্গত উত্তর দিতে পারেনি প্রোপাগান্ডা ও বলদর্পে বিশ্বাসী আমেরিকা ও
ইউরোপ।সত্যি বলতে যারা পাঠ্যপুস্তকে ডারউইনের বর্ণবাদী ইউজেনিক্স মতবাদ এবং
সারভাইভ্যাল ফর দ্যা ফিটেস্টের মত অমানবিক,বর্বর ও
সাম্যহীন অযৌক্তিক অসত্য মতবাদকে 'ধ্রুব সত্য' বলে পড়ায় তাদের সঙ্গে
যুক্তি বা জ্ঞান দিয়ে টিকে থাকা যায়না।তারা ভয় পায় অস্ত্র,কারণ তারা ভয়
দেখায় অস্ত্রের।একারণে কিম জং উন যখন হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালায়
তখন পৃথিবীর তাবত্ সাম্রাজ্যবাদীরা একজোট হয়ে এক সুরে কথা বলে।কারণ ছোট
দেশগুলোর নিজস্ব ক্ষমতাকে রেসিস্ট ও সুবিধাভোগী VETO ক্ষমতাসম্পন্ন
আধিপত্যবাদী দেশগুলো মেনে নিতে পারেনা।পাঁচটি সাম্রাজ্যবাদী দেশ পৃথিবীকে
পৈত্রিক সম্পত্তি ভেবে যা ইচ্ছে করবে আর অন্যরা তা মেনে নেবে এটা কিছুতেই
একটি সভ্য,শিক্ষিত ও সাম্যবাদী পৃথিবী হতে পারেনা।এই অসাম্যকে চ্যালেঞ্জ
করতে আরো বেশি করে উত্তর কোরিয়া ও কিম জং উন প্রয়োজন।অন্যথায় যুদ্ধবিগ্রহ ও
রক্তপাতে এ পৃথিবীকে শেষ করে ফেলবে জায়োনিস্ট ও তার এলসেসিয়ান ভেটোসম্পন্ন
পঞ্চশক্তি
0 Comments