সর্বশেষ

প্রেমকবির বিলুপ্তির নেপথ্য

চেয়ে না থাকার মধুর নিষেধাজ্ঞা আর নেই কোন প্রেমিকের
নার্গিস জপমালা যপেনা কেউ,প্রণয় চিঠিতে শব্দের কারুকার্য দূরে থাক
প্রেমসাম্রাজ্যে পত্রপ্রবণতা হারিয়েছে আর
ভালবাসার স্বরে চিত্‍কার করে তাই বলা নিস্প্রয়োজন-
আলগা করো গো খোঁপার বাঁধন...

বিষের বাঁশি নেই,অজস্র বিষ আছে মানবের কন্ঠে
বুলবুলির সুরেলা ডাক নেই,সন্ধ্যার মালতি মরেছে অকালে
ঝিঙ্গে চাষ আর হয়না,ফুল পাবো কোত্থেকে?
ভালবাসা নেই,প্রেম নেই,আবেগ নেই-প্রেমের কবির মূল্যায়ন তাই নেই
যুক্তিসঙ্গতভাবেই ভোগবাদের সাথে নজরুল বেমানান
ছিনালীপনার সাথে দুখু মিয়ার যায়না-দুখু তাই মানসের আড়ালে
এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য ধরে ।
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments