কত বেলা শ্রমিকের গান গাওয়া হয়না,কৃষকের স্তুতি অরচিত
কত বেলা শ্রমিকের ঘামফোঁটা কেউ গোনেনা
তার খোঁজ রাখেনা,তার খোঁজ রাখার দরকার পড়েনা ।

আমরা হাতে গোনা কিছু বুর্জোয়ার শব্দকে পূজা করি নিয়মিত,
গবেষণার ঝুড়ি খুলি সাম্প্রদায়িক দৃষ্টিতে,
কর্পোরেটের তীব্র চাওয়ায় অসম্পৃক্ত আজি সাম্যবাদী,
তাঁর অগ্নিবীণায় অচর্চার জং ধরেছে,ভাঙার গানগুলো ট্রাংকে বদ্ধ
আমরা গরীবের কবিতাগুলোকে আরো গরীব করেছি
পাঠহীন রেখেছি মহাবিদ্যালয়ে।
তার ফল ভয়াবহ
সর্বহারার আজ সব হারানোর পরে জেগে ওঠার কথা মনে নেই,
মজুরের শ্রম সস্তার চেয়ে কম,পাইকারী হারে শ্রমিক মরছে মুনাফার পদতলে
সেই সুঘ্রান,বিপ্লবের অঘ্রাণ পরিকল্পিত উপায়ে চাপ দিয়েছে
নারীজীবী ধাপ্পাবাজ কবিরূপীর দল
তারা এখনো বই ছাপায়,কলমের বদলে শুধু কিবোর্ড
লেখে শব্দ আর তা কৃত্রিম তোতাপাখির মত
ব্যবসার কথা বলে,নগ্নতার কথা বলে,দেহবাদের কথা বলে
পরতে পরতে বুর্জোর আধিপত্য; নজরুলের চলে যাওয়ার পর
চাপা পড়েছে বিপ্লবী ঝান্ডা-আবার উড্ডয়ন হয়েছে শয়তানদের ফাঁপা বুলির
বিপ্লবী নেই,সাম্যবাদ নেই,শিকল ভাঙার কেউ নেই
সবাই চাপা পড়েছে,বিপ্লবীর চলে যাওয়ায় ।

0 Comments