সর্বশেষ

তনু হত্যা এবং রাজনীতি

তনু হত্যাকান্ডকে মারাত্মক রকম রাজনীতিকরণ (Politicization) করতে চেষ্টা করছে শাহবাগকেন্দ্রিক একটু গ্রুপ।এর সঙ্গে সেনাবাহিনী ও সরকারকে জড়িয়ে ডার্ক প্রোপাগান্ডা চালাচ্ছে।এদের প্রতিরোধ করুন।এদের সস্তা অভিযোগের তীরের সারকথা,ধর্ষণ ও হত্যা সেনাবাহিনীর ওরা করেছে।অথচ তর্কের খাতিরে ওদের বাজে কথা সত্য ধরে নিলেও ওরা শেষ পর্যন্ত মিথ্যাই প্রমাণিত হয়।পৃথিবীর অন্যতম চৌকশ একটি বাহিনীর সদস্যরা এমন সেনসিটিভ অন্যায় করে শাহবাগীদের ফেইমসিকিংয়ের সুযোগ দেবে?সরকার বাংলাদেশ ব্যাংক,রিজার্ভ চুরি যাওয়া ঢাকতে ক্যান্টনমেন্ট এলাকায় ধর্ষণপূর্ব হত্যাকান্ড ঘটাবে? আপনার যুক্তি ও বিবেক কি বলে?
২।
আরেকটি চক্র তাদের গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে তনু হত্যায় বাংলাদেশ সেনাবাহিনীকে সম্পৃক্ত করার মরণপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।এরা পাহাড়ে অশান্তি উস্কে দিয়ে বাঙালি ও পাহাড়ীদের দ্বন্দ্ব বাঁধিয়ে জীবীকা নির্বাহ করে।পাহাড়ে Pseudocrisis তৈরি করতে আর্মি ও বাঙালি কর্তৃক পাহাড়ী নারী ধর্ষণের ঢালাও মিথ্যা প্রোপাগান্ডা যারা বছরের পর বছর ধরে চালিয়ে আসছে তনু হত্যাকে তারাই নিজেদের হীনস্বার্থে ব্যবহার করতে চাচ্ছে।দেশি ও বিদেশী এনজিওচক্রের অর্থের হাতছানি ওদের!আমরা না বুঝে সেই ষড়যন্ত্রে পা দিয়ে উল্লাস করছি।পাহাড়ের সবাই বাংলাদেশী এই ঐক্যবদ্ধ নীতি যারা মানেনা তারাই সোস্যাল মিডিয়ায় সেনাবিদ্বেষ ছড়াচ্ছে।বাংলাদেশ সেনাবাহিনীকে একবার আন্তর্জাতিক প্রভুদের কাছে 'Rapist' প্রমাণ করতে পারার মানে বোঝেন?পূর্ব তিমুরের নাম শুনেছেন?
৩।
তৃতীয় আরেকটি অসুস্থ প্রজাতির পৈচাশিক উল্লাস দেখা যাচ্ছে।এর একটি অংশ চরম বর্ণবাদ(Racism) ধারণ করে পুরুষকে গালিগালাজ করে ঘৃণা ছড়াচ্ছে।এরা ছাঁচিকরণ করে একটি ভয়ঙ্কর অমানবিক উপায়ে সমগ্র পুরুষ জাতিকে দোষারোপ করছে।অথচ তনু হত্যার বিচারে সোচ্চারও হয়েছে এই পুরুষদের বিশাল অংশ।আরেকটি প্রজাতি নারীকে ধর্ষণের জন্য অভিযুক্ত করছে।এরা বিকৃত চরিত্রের পাশবিক মানব।সমাজের ভাইরাস।তৃতীয় আরেক প্রজাতি অহেতুক হিজাব আর পোশাক নিয়ে তর্ক করছে।এদের কে বোঝাবে ভোগবাদী পুঁজিতান্ত্রিক সমাজব্যবস্থায় নৈতিকতা এখন গৌণ ব্যাপার।এখানে বিকৃত রুচির অসভ্যরা যেকোন মেয়েকে ধর্ষণ করতে পারে।প্রকৃতপক্ষে নারী ও পুরুষ পরস্পরের প্রতি সহযোগিতামূলক মনোভাব না থাকলে সমাজের ইতিবাচক পরিবর্তন হবেনা।

পুনশ্চ: কৃষ্ণকলির বাসার কাজের মেয়ে জান্নাত 'হত্যার' কথা যেন আমরা না ভুলি।পৃথিবী নিরাপদ হোক মা ও মায়ের জাতের জন্য।মা নিরাপদ থাকলে সন্তানও নিরাপদ থাকবে।হিসাব একদম সোজা।মায়ের জাতের প্রতি জুলুম ও অবিচার করলে ন্যায়বিচার পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে।ন্যায়বিচার না থাকলে নীতি,ভালবাসা ও শান্তি থাকবেনা।পরিবার,সমাজ,রাষ্ট্র সবকিছুর অস্তিত্ত্ব হুমকির মুখে পড়বে।আমরা তা চাইনা।
‪#‎JusticeForTonu‬ ‪#‎JusticeForJannat‬
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments