সর্বশেষ

টিভি টকশোতে মঈনুদ্দিন খান বাদল

সময় টিভিতে আমাদের সমাজের উঁচুতলার মানুষদের একটু আসল রূপ দেখলাম ।
টকশোতে এসেছিলেন ঢাবির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপিকা ড দিলারা জামান, জাসদের কার্যকরী সভাপতি মঈনুদ্দিন খান বাদল এবং একজন বিএনপি নেতা যার নাম জানিনা ।
মঈনুদ্দিন খান বাদল যেভাবে দিলারা জামানের সঙ্গে দুর্ব্যবহার করলেন তা ছিল অনভিপ্রেত । পারলে ক্যামেরার সামনেই এই নারীকে মারতে উদ্ধত হচ্ছিলেন জাসদের এই বর্ষীয়ান নেতা । তিনি দিলারা জামানকে একটি নেগেটিভ এট্রিবিউটও করেছিলেন যেটার ব্যাপারে দিলারা জামান বারবার আপত্তি জানান । একজন স্বনামধন্য শিক্ষিকাকে টিভি ক্যামেরার সামনে তার টিচিং ক্যাপাবিলিটি ও তার অতীত নিয়েও বাদল উচ্চস্বরে কটাক্ষ করেন ।
জাসদের প্রতি ব্যক্তিগতভাবে আমার একটা দুর্বলতা ছিল । বাদলের এই দুর্ব্যবহার আমাকে বেশ আহত করলো । যে যে অনুষ্ঠানটি দেখেছে সবাই মনে হয় কষ্ট পেয়েছে ।
দেখি এখন বাংলার শিক্ষিত জনসমষ্টি এই দুরাচারের প্রতিবাদ কতটুকু করে ।

২৬.০৫.২০১৩
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments