সর্বশেষ

চিত্রশিল্পী এসএম সুলতান

'ধান কাটা','পাট কাটা','জলকে চল','মাছ ধরা','গ্রামের দুপুর','চর দখল','গ্রামের খাল,'ধান মাড়াই','শরতের গ্রামীণ জীবন','শাপলা তোলা','নদীর ঘাটে',' ফসল কাটার ক্ষণে','ধান ঝাড়া', 'গুন টানা','ধান ভানা','নদী পারাপার' আর বাংলাদেশের মাটির সাথে সম্পৃক্ত এমন আরো অনেক কিছুতেই মনে পড়ে আপনাকে,এসএম সুলতান।আপনি অমর,আপনি অজর।
বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ চিত্রশিল্পী এসএম সুলতানের ৯১তম জন্মবার্ষিকী আজ।১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের চিত্রা নদীর পাড়ে জন্মগ্রহণ করেন।স্বদেশী মাটির প্রতি অনুরক্ত এ আন্তর্জাতিকমানের শিল্পীর আঁকা ছবি এশিয়ার একমাত্র ব্যক্তি হিসেবে পাবলো পিকাসো,সালভেদর দালি,কনেটের সাথে প্রদর্শিত হয়েছে।এই মহান চিত্রশিল্পী ১৯৮২ সালে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা একুশে পদক পান।১৯৯৩ সালে স্বাধীনতা পদক পান।এ নশ্বর পৃথিবী ছেড়ে চলে যান ১৯৯৪ এর ১০ অক্টোবর।তবে রেখে গেছেন ছবির ভাষায় লিখিত অমরকীর্তিগাঁথা।
এ দেশের মিডিয়া কেমন যেন চরম কৃপণ ও অকৃতজ্ঞ হয়ে যায় দেশের সন্তানদের কীর্তি প্রচারে।সুলতানের ক্ষেত্রেও তাই হলো।তবে জাতীয়তাবোধহীন মিডিয়া ভুলে গেলেও সুলতান বেঁচে রইবে মানুষের হৃদয়ের চিরস্থায়ী মিডিয়ায়।
বাংলাদেশের বুকে এসমএম সুলতান একজন সত্যিকার সুলতানই।
১০ আগস্ট, ২০১৫।
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments