আমার সীমিত শক্তি
আপন মুষ্টিতে ধরে
পৃথিবীর বিরুদ্ধে যাওয়ার
স্পর্ধা করেছিলাম!
ডেভিডের শক্তির সমান
এ ক্ষমতা না হলেও
আমি তার দ্বিগুন সাহসী ছিলাম-
আমি চেষ্টা করেছি
আমি ব্যর্থ হয়েছি
প্রতিপক্ষ কি দানবের মত বিশাল ছিল?
অথবা, আমিই তুচ্ছাতিতুচ্ছ ক্ষুদ্র ছিলাম?
(মূল কবিতাঃ I took my power in my hand)
১০ নভেম্বর, ২০১৬, ফেনী।
