সর্বশেষ

ভালবাসার আকুতি

আমার হৃদয়ের প্রভাবে সমগ্র পৃথিবী অস্থিতিশীল,রক্তাক্ত,ক্রন্দনরত
প্রিয় মানবী,কতটা তোমাকে ভালবাসি একটু তা জেনে করো আমাকে বিক্ষত
যদি শূন্যতার আছর লাগে,যদি ফাঁকা হয়ে যায় এক বুক প্রেম, যদি মরে যেতে ইচ্ছে হয়
তবে এক ঝলক আমারে জানিও,বুকে টেনে নেবো,কিসের ভয় ?
শুধু বেদনার বেদম আঘাতে আর আমাকে ব্যথা দিওনা,
আমি তো তোমারই অধীন
বাজিয়েছো তুমি মায়ার বীণ
সে বীণের ডাক উপেক্ষা করার কে দেবে আর প্রণোদনা ?
তাই শুধু ভালবেসে যাই অন্ধের মত,
পাই বা না পাই
দিয়ে যাও তুমি যন্ত্রণা দিতে পারো যত।
[ভালবাসার আকুতি,আলবেরুনী,২১৩/খ]
০৩.১১.২০১৫
পাঠ অনুভূতি