মিশরের সিনাই উপত্যকায় রুশ বিমান বিধ্বস্ত হয়ে ২২৪ জন যাত্রীর সবাই নিহত
হয়েছে।আমার প্রশ্ন সিনাই উপত্যকা আইএসের নিয়ন্ত্রণে থাকার পরেও সিসির
প্রশাসন কেন রুশ বিমান ঐ অঞ্চল দিয়ে উড়ার অনুমতি দিল?যেহেতু রাশিয়া সিরিয়ায়
আইএসের ত্রাস হিসেবে আবির্ভূত,তাই রাশিয়ার নাগরিক ও বিমানকে কঠোর
নিরাপত্তা দেয়ার মাধ্যমে মিশর ত্যাগের ব্যবস্থা করা উচিত ছিল।স্বৈরাচার
সিসি সেটি করেনি।কারণ সিনাই উপত্যকায় ভয়ে তার বাহিনীই যেতে সাহস
পায়না।তারপরও রুশ বিমানকে আইএসের লক্ষবস্তু হওয়ার নকশা করার মাধ্যমে আল
সিসি কি রাশিয়াকে সিনাই উপত্যকায় আক্রমণের
আমন্ত্রণ জানাচ্ছে?গত কিছুদিন আগে রাশিয়ার সাথে মিশরের আলোচনার কথা এখন
মনে পড়ছে।মধ্যপ্রাচ্যের রক্তাক্ত রাজনীতির যে কত সূক্ষ্ম শাখা প্রশাখা তা
তত্ক্ষণাত্ ধরা সম্ভব নয়।সম্ভবত অবৈধ অস্তিত্ত্ব টিকিয়ে রাখতে সিসি ও
পুতিন এক ব্লকে আসতে যাচ্ছেন।কারণ আমেরিকা আল কায়েদা ও আইএসকে শেষ করতে
যতোটা আগ্রহী তারচেয়ে বেশি আগ্রহী নিজ প্রয়োজনে তাদের ব্যবহারে।সন্ত্রাসী
সিসি হয়তো বুঝেছে,প্রয়োজন শেষে তাকেও পশ্চিম ছুঁড়ে ফেলে দেবে।দেখা যাক
মিশরের সিনাই উপত্যকায় কত দ্রুত রুশ জঙ্গী বিমান ওড়ে..
৩.১১.২০১৫
৩.১১.২০১৫