সর্বশেষ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক একেএম শফিউলকে কুপিয়ে হত্যার প্রতিবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক একেএম শফিউলকে কুপিয়ে হত্যার প্রতিবাদে আগামীকাল সোমবার সকাল পৌনে ১০ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবার প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করেছে । বিশ্ববিদ্যালয়ের সকল সম্মানিত শিক্ষক,শিক্ষার্থী ও অন্যান্যদের শহীদ মিনার প্রাঙ্গনে সকাল সাড়ে ৯ টার মধ্যে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ রইলো। ''জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবার'' ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সম্মানিত শেখ আদনান ফাহাদ স্যার নিশ্চিত করেছেন ।
জাতির একজন বিবেককে বর্বরভাবে কুপিয়ে হত্যা করে কোন সন্ত্রাসী,কোন অসভ্য খুনী পার পাবেনা,পাবেনা,পাবেনা ।

১৬.১১.২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক অধ্যাপক একেএম শফিউল ইসলামকে শনিবার কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্ত নামের অসভ্যরা।স্বাধীন বাংলাদেশে এই জাতীয় অনাচার খুব কমই আছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে এভাবে নির্দয়ভাবে হত্যা করা হয়েছে। এমন পৈচাশিক হত্যাকান্ডের প্রতিবাদে আগামীকাল (আজ রবিবার)সারা দেশে শোক ঘোষণার দাবি জানাই।দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে আজ ক্লাস বর্জন করারও দাবি জানাই।বাংলাদেশ কমিউনিকেসন ক্লাব থেকেও একই দাবি জানানো হয়েছে।সেই সঙ্গে প্রতিবাদে ঢাবি,চবি,রোকেয়া ও রাবি প্রমুখ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করা হবে আজ।এ ব্যাপারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও আশা করি উপযুক্ত প্রতিক্রিয়া প্রদর্শন করবে ।
যে নরপিশাচরা একজন শিক্ষককে কুপিয়ে হত্যা করতে পারে তারা যেকোন কিছুই করতে পারে । এই অসভ্য খুনীদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জানাই।পাবলিক বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের প্রতি অনুরোধ,আপনারা একত্রে সবাই এই হত্যাকান্ডের বিরুদ্ধে প্রতিবাদী হোউন ।শিক্ষার্থীরা আপনাদের সঙ্গে আছে,ছিল ও থাকবে।শিক্ষকেরা আমাদের পিতার সমমানের।আমরা আমাদের এক পিতার হত্যাকারীদের বিচার চাই।এই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এই দুর্বৃত্তদের যতদ্রুত পারা যায় গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

পাঠ অনুভূতি