সর্বশেষ

পৃথিবীর সকল বেদনা যদি আমাকেই পেতে হয়ঃ শারমিন জাহানের অনুবাদে এমিলি ডিকিনসন

পৃথিবীর সকল বেদনা
যদি আমাকেই পেতে হয়
তবে আজ সেই বেদনারা আসুক।

আজ আমি এতো বেশি সুখি
দুঃখেরাও আমার কাছে এসে
আনন্দে মেতে উঠে
হাসতে হাসতে বিদায় নেবে।।


পৃথিবীর সব সুখ যদি
আমারই ভাগ্যে থাকে
তবে আজ সেই সুখেরা আসুক।

এই সব সুখেরা মিলেও
আমার আজকের আনন্দের
সমান হতে পারবে না!!!






( মূল কবিতা If all the griefs I am to have)
৮ নভেম্বর, ২০১৬, ফেনী ।
পাঠ অনুভূতি