রুমের
চাবি পাচ্ছিনা।সম্ভবত ভেতরেই রেখে এসেছি।তালা ভাঙবো নাকি আরেকটা চাবি আসা
পর্যন্ত অপেক্ষা করবো সেটাও বুঝতেও পারছিনা।সেই কোন সকালে বেরিয়েছি এবং এখন
পর্যন্ত রুমে যাইনি। দুঃখ ও রাগে শার্টটা খুলে বসে আছি দরজার বাইরে,কাঁধের
ব্যাগটা ফেলে রেখেছি পাশে।আর ভেবেই চলেছি কিভাবে পিছন দিয়ে জানালা বেয়ে
দোতলায় উঠা যায়।দোতলার জানালা খোলা।বেয়ে উঠতে পারলে রুমের চাবি পাওয়া যেতে
পারে। নিজের ভেতর এক বেয়ার গ্রিলস উঁকিঝুঁকি দিচ্ছে।সুবিধা করে উঠছেনা
সে,একবার জানালা বেয়ে উঠতে গিয়ে নিচের দিকে তাকিয়েই ৫ জুলাই 'আল বেরুনী
হলের ছাদ'থেকে পড়ে যাওয়া ভাইদের কথা মনে পড়েছে!ফলে এক লাফে নেমে গিয়ে বেয়ার
গ্রিলস হওয়ার শখ ছেড়ে দিয়েছি।
কার্যত আমি তালা ভাঙন প্রক্রিয়ার দিকে এগিয়ে চলেছি এমন মনে হচ্ছে কি ?
It's a burning question-এটি একটি জ্বলন্ত প্রশ্ন ।
৯ নভেম্বর, ২০১৪
কার্যত আমি তালা ভাঙন প্রক্রিয়ার দিকে এগিয়ে চলেছি এমন মনে হচ্ছে কি ?
It's a burning question-এটি একটি জ্বলন্ত প্রশ্ন ।
৯ নভেম্বর, ২০১৪