সর্বশেষ

জাবি ও অধ্যাপক শরীফ এনামুল কবির স্যারের বিরুদ্ধে কালেরকন্ঠের অপপ্রচারকে না বলুন

কালেরকন্ঠ নামের একটি দৈনিক পত্রিকা গত কয়েক দিন ধরে বাজে ধরনের একটি অপপ্রচার চালাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও পিএসসির সদস্য ও সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির স্যারের বিরুদ্ধে।এই সংবাদটি যে জাহাঙ্গীরনগরের বিরুদ্ধে চরম মিথ্যাচার তা বলার অপেক্ষা রাখেনা।এই মিথ্যা ও জঘন্য সাংবাদিকতার প্রধান উদ্দেশ্য দুইটি:
১।পিএসসির সদস্য পদ থেকে অধ্যাপক শরীফ এনামুল কবির স্যারকে সরানো এবং
২।বিসিএসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিশ্রমের ফলে অর্জিত সাফল্যকে প্রশ্নবিদ্ধ করা।
সুতরাং এই অপপ্রচারকে সত্য দিয়ে প্রতিরোধ করুন।সবাই বলুন,জান্নাতুল হাবিবের মেধা ও প্রজ্ঞাই যথেষ্ট বিসিএস ক্যাডার হতে।কোন কাল্পনিক অনৈতিক সুবিধা কেবল কালেরকন্ঠের ঐ সাংবাদিকের অনুর্বর মষ্তিষ্কপ্রসূত।
খ।
যেসকল ব্যক্তি এইসব মিথ্যা ও প্রোপাগান্ডা সংবাদ দেখে হাসছেন তারা অবিবেচক।যে কেউ ক্যাডার হোক বা না হোক আলোচনা করে কে কার বোর্ডে পড়েছে।এটি কখনোই প্রমাণ করেনা তাদেরকে অনৈতিক সুবিধা দেয়া হয়েছে,কারণ ভাইবা বোর্ডে আরো শিক্ষকরা থাকেন।তাই এইসব মিথ্যাচার ও হলুদ সাংবাদিকতার প্রতি নিন্দা জানাতেও লজ্জা হয়।আমার মনে হয়েছে সংবাদটিতে মূলত শরীফ স্যারের সুনাম ক্ষুণ্নের অপচেষ্টা করা হয়েছে।এর কারণ হতে পারে,কালেরকন্ঠের জনৈক উচ্চপদস্থ সংবাদকর্মীর কোন আত্মীয় বা ঘরের লোক বা পছন্দের প্রার্থীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনৈতিক সুবিধা দিয়ে শিক্ষক হিসেবে নিয়োগ দিতে তত্‍কালীন উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির স্যার ঘোরতর আপত্তি জানানো।স্যার অনৈতিক সুবিধা দিয়ে ঐ সংবাদকর্মীর প্রিয়জনকে নিয়োগ দেননি বলে স্যারের বিরুদ্ধেই মিথ্যাচারের মাধ্যমে সেই অভিযোগ তুলেছেন তিনি।হায় রে নিচু মানসিকতা!হায় রে অপসাংবাদিকতা!
গ.
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও অধ্যাপক শরীফ এনামুল স্যারের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ হোক।তা না হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কালেরকন্ঠের মিথ্যাচারের বিরুদ্ধে এ পত্রিকাটি বয়কট করে জবাব দেবে।জাবি শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার হীনচক্রান্তকে আমরা মেনে নিতে পারিনা।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার ধৃষ্টতা আর কোন কালেরকন্ঠকে দেয়া যাবেনা।সে যোগ্যতা ওদের নেই,সে অধিকারও নেই...।

০৩.১১.২০১৫
পাঠ অনুভূতি