সর্বশেষ

কবিতা বহুদিন লেখা হয়না কোন

বহুদিন কবিতা লেখিনা , ল্যাখা হয়না
হয়ে ওঠেনা
জীবনের এই মাত্রাটি রসকসহীন ধুতুরা
এখানে হাতছানি দেয় বাকি জীবনের হতাশা
এখানে হাতছানি দেয় বাকি জীবনের দূরাশা
এই সময়টি অসরল, আঁকাবাঁকা, অমসৃণ
কবিতার গায়ে তাই ধুলাবালি পড়ে অযত্নে
ফুঁ দিয়ে তার ওপর রাখি প্রফেসর'স অথবা বাংলা দ্বিতীয় পত্র, ক্যানন সেভেন্টি ডি-
নিপুণ যত্নে; কবিতা বইখাতার ভারে ন্যূব্জে পড়েছে
জীবনের সাথে পাল্লায় ঝাঁকঝাঁক কবিতা দৈনিক হারছে
কবিতার সাথে তাই আর কথা হয়না
কবিতা কবিতার পথে, আমি আমার
কবিতা আমাকে ডাকে, আমি গ্রামার ।

তাই তীব্র জীবনের হিসাবে ব্যস্ত আমার বহুদিন কোন কবিতা ল্যাখা হয়না
কবিতার সাথে দেখা হয়না, কবিতাদের আর দেখিনা
নৈরাশ্যের বিষাদকাব্য রাতের গায়ে দীর্ঘ একেকটি নিঃশ্বাস ছাড়ে
ভোর বেলা সেই নিঃশ্বাস কাঁধে নিয়ে আমি ঘুমাই
বহুদিন তাই কবিতা লেখিনা ; কবিতা লেখার সময় নাই ।

#
কবিতা
বহুদিন লেখা হয়না কোন
পাঠ অনুভূতি