সর্বশেষ

ঢাবির ঘ ইউনিটের স্মৃতি

আজ ঢাবির ঘ ইউনিটের ফল প্রকাশিত হল।

কিছু স্মৃতি এখন আমায় দুমড়ে মুচড়ে দেয়!গত বছর ঠিক এই সময় আমি ঢাবির ঘ ইউনিটের ফল পেয়ে উচ্ছ্বসিত ছিলাম।ঘ ইউনিটে আমি ৫২৩তম হয়েছিলাম।লিখিত মেধা তালিকায় সম্ভবত আমি ১০০জনের মধ্যেই ছিলাম।১২০এর মধ্যে আমি পেয়েছিলাম ৯৩.৪০।
কিন্তু আমি জাবিতে চলে এলাম পারিবারিক সিদ্ধান্তে,এক 'সুদূরপ্রসারী'ভবিষ্যত্‍ জীবনের প্রত্যাশায়।
তবু এখনো ঢাকা কলেজ,নীলক্ষেত,মধুর ক্যান্টিন,পলাশী ও টিএসসি আমাকে হাতছানি দেয়।নিউমার্কেটের জাফর মামার চা,রাজ্জাক মামার ছোট্র ছেলেটার ফটফটানি আমাকে এখনো ডাকে।
প্রথম প্রথম বেশ কষ্ট ও হতাশা নিয়ে জাবির দিনগুলো কাটছিল।এক সময় আমার শ্রদ্ধেয় শিক্ষকদের পরম বন্ধুসুলভ ও চরম সহযোগিতামূলক মানসিকতা আমাকে প্রবলভাবে উত্‍সাহিত করে।কতক বন্ধু পাই যাদের নিয়ে আজীবন বেঁচে থাকা যায়।
আজ তাই বেঁচে থাকতে চাই
জাবিতে আনন্দ,শিক্ষা ও আত্মপ্রত্যয় নিয়ে।
বাবার স্বপ্ন পূরণের পথে নিরন্তর হেঁটে চলেছি।জাবির প্রকৃতি আমার প্রাণ,আমার সঞ্জিবনী।

১২.১১.২০১২
পাঠ অনুভূতি