প্যারিসের ঘটনায় গণমাধ্যমকে সম্পৃক্ত করে একটু ভিন্ন দৃষ্টিতে ভাবলে
দেখা যাবে,মিডিয়ার ভয়াবহ প্রভাব রয়েছে আমাদের ওপর।এই প্রভাবে নয়া মাত্রা
যোগ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম।পশ্চিমা গণমাধ্যম তাদের অস্তিত্ত্ব ও
নিরাপত্তার জন্য সৃষ্ট হুমকিকে সমগ্র পৃথিবীর হুমকি হিসেবে প্রমাণ করার যে
এজেন্ডা নির্ধারণ করেছিল তাতে তারা এক শত ভাগ সফল।এই সফলতাকে চূড়ান্ত লক্ষে
পৌঁছে দিতে ফেইসবুকও ময়দানে এসেছে সমকামী জাতীয় প্রোফাইল পিক সরবরাহের
মাধ্যমে।প্রাচ্যের কথিত শিক্ষিত লোকেরা পশ্চিমের ছুঁড়ে দেয়া এই প্রভাববলয়ে
স্বেচ্ছায় পদার্পণ করছে।কনসেন্ট ম্যানুফেকচার করতে পশ্চিমা মিডিয়া
সফল।
ফিলিস্তিনে শত শত লোক অবৈধ ইসরাঈলীদের হাতে খুন হলে প্রফাইল পিক চেইঞ্জ করতে ফেইসবুক দৌড়ে আসেনা,আসেনি এবং আসছেওনা;লেবানন,ইরাক ও সিরিয়ায় মার্কিন ড্রোন ও পশ্চিমা ব্লকের আইএস ও আল কায়েদার আত্মঘাতী হামলায় নিহত কোটি জনতার জন্য ফেইসবুক সেইফটি নোটিফিকেশান চালু করেনা কখনো।ওয়েস্টার্ণ নিওইমপেরিয়ালিস্টিক ক্যাপিট্যালিজম কেবল নিজেকে বোঝে,নিজেকে খোঁজে-সেক্যুলারিজম ও ডেমোক্রেসির কাঁধে নিওলিবারেল বন্দুকটি রেখে।

প্যারিসের হামলা নিন্দাযোগ্য।অপরাধী ও নকশাকারীরাও নিন্দিত।তবে হে
প্যারিসানুরাগীরা,কয়দিন আপনারা এই ফ্র্যান্স কর্তৃক গাদ্দাফির সাজানো উন্নত
লিবিয়া ধ্বংসের ব্যাপারে নিন্দা জানিয়েছেন বা জানিয়েছিলেন? একবারও NATO ও
ফরাসী সরকার কর্তৃক এই আইএস ও বাশারবিরোধীদের সমর্থনের বিরোধীতা
করেছেন?শরণার্থী সংকটের অন্যতম মূলহোতা এই ফ্রান্স যে শরণার্থীদের তাড়াতে
লাঠিসোটা,বুলেট ব্যবহার করেছে তা জানেন?আপনার সব দরদ কেবল আমেরিকা ও তার
মিত্রপক্ষের কেউ মরলে ঢেলে দিলে তা মানবতাবাদের আওতায় পড়েনা।আপনি আসলে
সিলেকটিভ লাভার, স্পষ্ট করে বললে সুপ্ত বর্ণবাদী।
আপনি ও আপনারা পশ্চিমা মিডিয়ার প্রোপাগান্ডা বিষে আক্রান্ত।আপনাদের মনোজগতে পশ্চিমা উপনিবেশ।পৃথিবীর সকল নিপীড়িত ও বঞ্চিত দেশ ও জাতি মুক্তি পাক।সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদ নিপাত যাক।
১৫.১১.২০১৫
আপনি ও আপনারা পশ্চিমা মিডিয়ার প্রোপাগান্ডা বিষে আক্রান্ত।আপনাদের মনোজগতে পশ্চিমা উপনিবেশ।পৃথিবীর সকল নিপীড়িত ও বঞ্চিত দেশ ও জাতি মুক্তি পাক।সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদ নিপাত যাক।
১৫.১১.২০১৫