সর্বশেষ

মিডিয়ার প্রতি অতিনির্ভরতা

মিডিয়ার প্রতি নির্ভরতা আমাদের অধিকাংশকে বুদ্ধিবৃত্তিক পঙ্গুত্ত্বের দিকে ঠেলে দিচ্ছে । কাল সন্ধ্যায় চায়ের দোকানে কি আলোচনা হবে তা সকালের পত্রিকার হেডলাইন অথবা টিভির ব্রেকিং নিউজ ঠিক করে দেবে । সেটি হবে ৩৭ তম বিসিএস অথবা পুতিনের উত্থান অথবা মসুল অভিযান অথবা ট্রাম্প হিলারী । অথচ যদি মিডিয়া নির্ভরতা না থাকতো তবে হয়তো আলোচনায় আসতো হেমন্ত ,হয়তো আসতো নবান্ন অথবা বাংলাদেশকে কিভাবে উন্নত করা যায় সে আলোচনা । গণমাধ্যমের বৈপ্লবিক সর্বব্যাপীতা কার্যত মানবজাতির বুদ্ধিবৃত্তিক মৌলিকত্ত্বকে মিডিয়া নিয়ন্ত্রণকারী কতিপয় হাউজ বা এজেন্সি বা অফিসের দাসত্ত্বের শৃঙ্খলে বন্দি করেছে । মিডিয়ার কঠিন ফিল্টারিংয়ের পর আধাসত্য যুদ্ধ-তর্ক-সাফল্য-কলার খোঁজ খবর রাখা যেখানে জানার মানদন্ড সে সমাজব্যবস্থায় উত্‍পাদনের সাথে জড়িত কৃষক-শ্রমিক উপেক্ষিত হবে এটাই স্বাভাবিক । কিভাবে একটি ধান থেকে কয়েক হাজার ধান হয় তা মিডিয়াওয়ালারা জানায়না ,তারা জানায় কিভাবে ক্রিম মেখে ফর্সা হয়ে চাকরি পাওয়া যায় । কিভাবে নাচে গায় খায় মাত্র ১ শতাংশ কথিত শিক্ষিত,ভোগবাদী ,শহুরে মানুষ তা দেখিয়ে মিডিয়া সমাজকে প্রতিনিধিত্ত্ব করে কিভাবে ?
#MediaDependency
পাঠ অনুভূতি