ট্রাম্প এবং হিলারীর চেয়ে বড় শয়তান বাংলাদেশের সেই সব লোক যারা মার্কিন
নির্বাচনে কে বিজয়ী হবে এটা দিয়ে বাংলাদেশের ভবিষ্যত্ মাপে । এই গোষ্ঠী
পত্রিকা,স্ট্যাটাস বা আড্ডায় এসে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে মার্কিন
প্রেসিডেন্ট ও ফরেন পলিসির অনুপ্রবেশের স্বীকৃতি দেয় । এই বিভীষণরাই ডেকে
আনে শ্যাম চাচাকে।এরাই গণমানসে এই মিথ্যা ধারণা তৈরি করে যে ,'কে আমেরিকান
প্রেসিডেন্ট এটা নির্ধারণ করে কে হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী'।
বাংলাদেশের পশ্চিমাপন্থী সাংবাদিক পাল ও তাদের ইনটেলেকচুয়াল দাসদের থেকে
সাবধান । আমরা হিলারী বা ট্রাম্পকে সমর্থন বা বিসমর্থন করতে পারি
আমেরিকাস্থ বাংলাদেশিদের কথা ভেবে ,কিছুতেই আমাদের অভ্যন্তরের পলিসিকে
প্রভাবিতকরণের কুচিন্তায় নয় ।আমাদের দেশের অভ্যন্তরে কারো অধিকার নেই নাক
গলানোর । তা সে ট্রাম্প কিংবা হিলারী কিংবা মোদি কিংবা জিনপিং যেই হোকনা
কেন।