হৃদয়ে আগুন জ্বালিয়ে দেবী শুয়ে আছে নগরীর সুরম্য অট্রালিকায়,
বিছানায় গা এলিয়ে,নরম বালিশের সাথে
এন্ড্রয়েড হাতে
অথবা ট্যাব সাথে
রিমোট কন্ট্রোলারে টিপ পড়ছেই তার উষ্ণ আঙুলের,চ্যানেল ঘুরছে
অস্থির মনের মত,অস্থিতিশীল আমার ভূখন্ড
পুড়ে ছাই হওয়ার পূর্বে কান্নার আওয়াজ আসছে,
দগদগে হৃত্পিন্ড পোড়া গন্ধে ঘুম আসছেনা;
পুতুলমানবী,একটু গোলাপ জল ছিটিয়ে দিয়ে যাও,
কিছু আগরবাতি জ্বালাও
তারপর কর্পূর ছিটিয়ে তোমার শরীরের কোন একটি সাদা এপ্রোন জড়িয়ে
চাপা দাও,সেই বুকে অথবা স্মৃতির অনেক তলে।

অথবা জ্বালিয়ে ছাই করে উড়ায়ে দাও
বাতাসের সাথে,
দুঃসহ, না ফেরার কালে।
[পোড়াকাব্য]
12.11.2015
বাতাসের সাথে,
দুঃসহ, না ফেরার কালে।
[পোড়াকাব্য]
12.11.2015