ফেসবুক
আবার উন্মুক্ত করে দিয়েছে সরকার। বন্ধ থাকা কিছুদিন আমার ভাল একটা শিক্ষা
হয়েছে। আমি ভাবতাম, ফেসবুক বন্ধ থাকলে আমিও বন্ধ হয়ে যাবো, মানে আমার
বেঁচে থাকা কষ্টকর হবে। বাস্তবে ভিন্ন কিছু দেখেছি। আসলে ফেসবুক ছাড়া খুব
স্বাভাবিকভাবেই বেঁচে থাকা সম্ভব। ফেসবুক যে কি পরিমাণ সময় খেয়ে ফেলতো আমার
তা হাড়েহাড়ে টের পেয়েছি। এই কয়দিন বেশ কিছু কাজ শিখেছি, করেছি, নতুন কিছু
বই পড়েছি।সব মিলিয়ে ফেসবুক খুলে দেয়া যতোটা আনন্দের হওয়ার কথা তা হচ্ছেনা।
তবে এটা সত্য , এটা স্বীকার করেই নিচ্ছি বা নিতে বাধ্য হচ্ছি যে , ফেসবুক
সামাজিক যোগাযোগের ক্ষেত্রে একটি গুরুত্ত্বপূর্ণ অংশ। ফেসবুক বন্ধ থাকায়
অনেকেরই খোঁজ নেয়া হয়নি।এখন নেবো বা নিতে পারবো।
স্বাগতম!ফেসবুকের পরিচিত দুনিয়ায়।
স্বাগতম!ফেসবুকের পরিচিত দুনিয়ায়।