আমি টিশার্ট গায়ে দেওয়া জাতীয়তাবোধসম্পন্ন,বাংলাদেশ আমার বুকে,
আমি হাজার বছরের বাঙালি সংস্কৃতির ধারক,
সাংস্কৃতিক আগ্রাসন নিয়ে আমার বিস্তর গবেষণা,
আমি জানি স্বকীয় সংস্কৃতি ছাড়া ধ্বংস হয়ে যায় একটি রাষ্ট্র,
আমি স্বাধীন জাতিস্বত্ত্বায় ভয়ানক বিশ্বাসী,
আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের কট্রর সমালোচক
শিরায় শিরায় বয়ে যাওয়া আমার দেশপ্রেম চুইয়ে পড়ে মুখ দিয়ে

শুধু যদিও-
আমার সেলফোন কিংবা ল্যাপটপ ভরা থাকে সস্তা ও অশ্লীল হিন্দি গানে,
বেখাপ্পা বলিউডের তৃতীয় শ্রেণীর সিনেমা মুক্তির আগেই আমার ট্রেইলার মুখস্থ থাকে,
ঐতিহাসিক কৃপণ ও বেইমান কলকাতার ছ্যাভলা সিনেমা আমার কাছে আর্ট হিসেবে ধরা দেয়,
বাংলাদেশের খেলা অথবা রান্না ফেলে আমার সিরিয়াল দেখার লোভে লালা পড়ে,
সাম্প্রদায়িক ভারতের ক্রিকেট ম্যাচ আমাকে পুলকিত করে,
রক্তে টান অনুভব করি স্বার্থপর জাতির প্রতি,
পাকিস্তানী ক্রিকেট ম্যাচ আমাকে পুলকিত করে,
রক্তে টান অনুভব করি গোঁয়ার জাতির প্রতি,
আমেরিকা আমার কাছে নৈতিকতা ও সভ্যতার মাপকাঠি
ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি
..................................................................................................................
আমি দেশপ্রেমিক,আমি বাঙালি,আমি বাংলাদেশী,আমি জাতির কান্ডারী ।

শুনলাম,জানলাম তোমার কথা,বুঝলাম-
তুমি জানোয়ার,তুমি দেশদ্রোহী ছাগল,
বজ্জাত,তুমি বাংলাদেশের আগাছা,
শয়তান,তুমি সুশীল শুয়োর,
জাতীয়তাবাদ তুমি কচু বোঝো,
সংস্কৃতি কি ও তার আগ্রাসন বুঝেও থাকো নিরব,
পাছে হিন্দি সিনেমা দেখা ছাড়তে হয় কি না,
অথবা তুমি অসভ্য বর্ণচোরা,
তুমি এদেশে থেকে হৃদয়ে ভারতীয় মানচিত্র নিয়ে ঘুরছো,
পাকিস্তান তোমার হৃদয়ে।

তুমি কীটপতঙ্গ,বেওয়ারিশ প্রজন্ম,তুমি নরপিচাশ-
তুমি দেশদ্রোহী,তুমি ভারতীয়,পাকি,তুমি বাংলাদেশের ভাইরাস ।
মার্চ, ১৮, ২০১৪।