সর্বশেষ

জাতীয়তাবাদ ও পশ্চিমখোর


জাতীয়তাবাদের বিরোধীতাকারী প্রত্যেককে দেখেছি স্বার্থপর
এবং ভোগবাদি
এবং ফূর্তিবাজ
এবং ঘরকুনো
এবং কুয়োর ব্যাঙ
এবং পশ্চিমের ছুঁড়ে দেয়া নিওলিবারেল বিষ গেলা পেটুক
এবং পশ্চিমের চাকর
তা সে কবি হোক
কি লেখক হোক
কি রাজনীতিবিদ হোক
কি সাংবাদিক,কি ছাত্র, কি ছাত্রী
কি অধ্যাপক হোক
কি চলচ্চিত্র নির্মাতা,কি ব্যবসায়ী হোক
কেউ কারো চেয়ে কম না,
বাংলাদেশরে মডার্ণগিরির নখ দিয়ে খাবলে খেতে।


নিজের স্বার্থের জন্য এরা দাঁত দিয়ে কামড়িয়ে মানুষের গোশত খাবে
খালি খাবেনা জাতীয়তাবাদ
কারণ পরণের কাপড় তার বাইরের,
পেটের খাবারটা তার অদেশী
টিভির চ্যানেলটা বিদেশী
তার চিন্তাধারাটাই ভীণদেশী
বিশ্বায়ন না হলে এই নোংরা সর্বভূকতার সার্থকতা, যৌক্তিকতা থাকেনা
তাই তারা নেয় গ্লোবালাইজেশনের ড্রাগ
ঘোলা দেখে দেশীয়বাদে, এই-
জাতীয়তাবাদ দেয় গালে থাপ্পড়
কৃতঘ্ন অসুস্থ ওয়েস্টখোরদের!
 
#জাতীয়তাবাদ#ওয়েস্টখোর
পাঠ অনুভূতি