সর্বশেষ

বড়লোকগুলো ছোটলোক


যারা দাবি করে তারা বিরাট বড়লোক
আর গাড়িতে চড়ে রিকশাওয়ালারে কয়,রাস্তা ছাড় ব্যাটা
যেন গাড়িওয়ালা আর ওয়ালির বাপের রাস্তা আর ঘাট আর রাষ্ট্র
আর বাড়ি রাখে লোক দেখাতে কাজের মেয়ে আর লোক
পিশাচের মত তারে খাটায়,তার রক্ত চুষে খেতে খেতে দেখে সানি আর শাহরুখ
তারপর কোরমা পোলাও বিফ চিকেন গায়ে দিয়ে এসে বিনয়ী ভন্ডামী করে কয়,
'এই আমরা সাধারণ মানুষ,ভাই।'

শালা
বড় লোকগুলো বড় বেশি ছোটলোক রে ।
পাঠ অনুভূতি