সর্বশেষ

কতকাল জুড়ে তুমি কোন ভালবাসা পাওনি


তোমার মুখনিঃসৃত স্পৃন্টারের আঘাতে এখনো আমি ক্ষতবিক্ষত হই
দগ্ধ হয় হৃদয়প্রাচীর
কতকাল এ ব্যথা নিয়ে বাঁচতে হবে
আমি জানিনা, আমি জানিনা।

বিধ্বস্ত হোমস, ইদলিব আর আলেপ্পোর মত জ্বলছি আমি
তুমি নির্বিঘ্নে বসে আছো লাতাকিয়ায়
অথবা মস্কো অথবা মসুলে অথবা নিউইয়র্কের জম্পেশ জীবনে।

তোমার আমার তফাত্‍ এখন চোখে পড়ার মত প্রাপ্তবয়স্ক
চলো খুন হই, খুন করি উভয়ে উভয়কে
তুমি রাজি হবেনা-এটা জানি,আমি জানি
কতকাল জুড়ে তুমি কোন ভালবাসা পাওনি ।

18th march, 2016
পাঠ অনুভূতি