সর্বশেষ

মশা কামড়ালে আপনি কি করেন?


মশা সম্পর্কে কিছু লিখতে বাধ্য হচ্ছি। মশা ব্যাটারা কামড়াবে তো কামড়াক,কানের কাছে এসে সংগীত চর্চা না করলে হয়না?
মশা সম্পর্কিত সবচেয়ে বড় কষ্টেগাঁথার একটা হচ্ছে:
একটা মশা খুব জোরে অতর্কিত আপনাকে কামড় দিল ,আর আপনিও সজোরে চড় মারলেন নির্ধারিত জায়গায়।আপনার হাত শরীরে পড়ে ঠাস করে একটা শব্দ হওয়ার পরমুহূর্তেই মশাটা চোখের সামনে দিয়ে উড়ে গেল।আর আপনি মশার জীবনতো নিতেই পারলেননা,ফ্রিতে একটা চড় খেয়ে গেলেন!
এই অবস্থায় রাগ ঝাড়তে আমি অন্য কয়েকটা মশাকে থাপ্পড় মেরে মেরে ফেলি। আপনি কি করেন?
পাঠ অনুভূতি