সর্বশেষ

ব্রেক আপের সামাজিক স্বীকৃতি নেতিকতা ধ্বংস করছে এবং হারানো গানের কথা


'আমার জন্ম তোমার জন্য
আমার ভালবাসা শুধু তোমার' এই রকম একটা গান শুনতাম ছোটবেলায়।তখনকার বড় ভাই ও আপুদের এটা গাইতে শুনতাম।তারা আসিফের ভরাট কন্ঠ অনেক কষ্টে বানাতো ওভাবে গাইতে।হাসানের আবেগঘন গান গাইতো চিকন কন্ঠে।পথিক নবী,বাচ্চু,বিপ্লব,শাফিন,মনির খান,মিলু,এন্ড্রু কিশোরের গান না জানলে,শুনলে যেন জীবন বৃথা যেত।এরা যেসব গান গাইতো তাতে সত্যিকার আবেগ ও ভালবাসা ছিল।তখন যারা প্রেম করতো,ভালবাসতো তাও ছিল সত্যিকার আবেগের।ফলে গান,গায়ক,শ্রোতা,প্রেমিক ও প্রেমিকার সম্মিলন ঘটতো দারুনভাবে।মিডিয়ায়ও ছিল ভদ্র ও সুস্থ জীবনযাপন করা নারী পুরুষের বিচরণ।
আর এখনকার প্রজন্ম এসব গান শোনেনা, এসব শিল্পীকে চেনেনা।এখনকার 'স্যাক্রিফাইসিং' নোংরা মিডিয়া অঙ্গনে ঐসব ব্যক্তিদের স্থান নেই।যারা গান গায়,তা প্রচার করে ও শ্রোতা প্রায় সবাই নীতিহীন,মজা লুটাটাই মূখ্য।যন্ত্রনির্ভরতায় কন্ঠশিল্প হারিয়ে গিয়েছে।এখন সেই 'আমার জন্ম তোমার জন্য' শ্রেণীর প্রেমিক ও প্রেমিকা নেই।এরা পরিবর্তনে বিশ্বাসী ।৬ মাস পরপর এদের পুনর্জন্ম হয়।ফ্রয়েডিয় এসব প্রেমে ব্রেকআপ ডাল-ভাতের চেয়ে সস্তা। ব্রেকআপের চেয়ে সস্তা আরেকটা গোছানো।যেন ব্রেকআপের পর আরেকটা ওঁত্‍পেতে থাকে! আবার আবেগ,আবার ইডের কাছে নতি,আবার ভাঙন।বিয়ের আগে গোটাখানেক প্রেম থাকে।ফলে সত্যিকার আবেগ বলে কিছু থাকেনা।সেকারণেই আবেগ ও একজনকে কেন্দ্র করে গাওয়া আগের গান ও শিল্পীরা এদের তালিকায় নেই।
ব্রেকআপের সামাজিক স্বীকৃতি সংষ্কৃতির বারোটা বাজানোর পাশাপাশি নৈতিক অবক্ষয়ের প্রবণতাও বৃদ্ধি করেছে...

এপ্রিল ৩, ২০১৫
পাঠ অনুভূতি