এক রাত স্বপ্নের মাঝে পুরো নিশি কেটে গেলো
জেগে জেগে
তোমার মোহ'র সিঁড়ি বেয়ে চলে গেলাম অতীতের ভবিষ্যতে
গোলাপ কিংবা বেলীর স্নিগ্ধতায়
তোমার লৌহবলয় হৃদয় ভেঙে আমার লোহিত কণিকার বিনম্র প্রবেশ
অসম আবেগের অসীম বিচ্ছুরণ জন্ম দেয়
ভস্মীভূত হৃদয়ের ছাই জুড়ে তোমার অবয়ব;
স্পষ্ট মোহনীয়তায় আমার আত্মহত্যার সকল মঞ্চ প্রস্তুত হয়-
তোমার শোকে তোমারই বুকে
অকালভালবাসার নিরন্তর গতিতে, অবিশ্বাস্য নির্দ্বিধায়।
#আত্মহত্যার মঞ্চ তুমি
5TH OF APRIL, 2016