ছাব্বিশে চৈত্র আজ
বালিকা
এমন তাপদাহও কিছু করতে পারছেনা-
তোমার আঁচলের কাল্পনিক শীতলতা ভেদ করে
তুমি শান্তির আধার
তুমি জগতের বাহার
অতএব,পৃথিবীকে ভালবাসা যায় অনেক করে,
তুমি কি বলো?
মঙ্গলদের মত তুমি ধ্বংসাত্মক হয়ে যেওনা
ছিন্নভিন্ন করে জ্বালিয়ে দিওনা হৃদয়ের ভাষা
কচুড়িপানা সরিয়ে খালে জল নিতে আসা কন্যা হয়ে
বালিকা,একবার ভাল শুধু বেসেই দ্যাখো
তুমি আর কোন দিন ফিরে যেতে পারবেনা
চাইবেনা নিঃশ্বাস নিতে ভালবাসাহীনতায়
এ বুকে চাইবে বসতের স্থায়ি অনুমোদন
অথচ আমি তো ঘর বেঁধেই রেখেছি সেই দিনই
যেদিন খোঁপার বেলিফুল নিয়েছি বলে কেঁদেছিলে
সবার সামনে দিন দুপুরে।
৯ এপ্রিল, ২০১৬
