প্রযুক্তির বিভত্স আভায় কোথায় পাবো তারে
দুহাতে চুড়ি পরা
হিজল ফুলের মালা গাঁথা
আমার সে নকশীকন্যাকে?
আমি তো প্রায় হাল ছেড়ে দিয়েছি হতাশার ঢেউয়ে
পরাস্ত হয়ে
এই সিলিকন যুগে মিথ্যার রেডিয়েশনে
কোথায় খুঁজবো বলো, আলতাপ্রিয় তোমারে ?
তারচেয়ে যদি পারো দেখা দিও
দেখা দিয়া
অদ্বিতীয়া
সূর্যোদয়ের সাথে সাথেই টেনে তুলো ঘুম থেকে
স্বপ্নে বা বাস্তবে !
আমি অপেক্ষা করবো
এটা আমি পারি- করেই তো যাচ্ছি আকাঙ্খিতা
তোমার জন্য আমি যেন সহস্র বছরের প্রতীক্ষা।
এবার তুমি বরং উদয় হও
এতকাল গ্রহণ তো লাগলেই
এসো নিজ ঘরে;চোখ দিয়ে বলো এই চোখ দুটিকে,
'কেমন আছো?ক্লান্তি দূর হয়েছে আমাকে দেখে,
এই নাও,হিজল ফুলের মালা
আমি গেঁথেছি,তোমাকে দেবো বলে...!
৯ এপ্রিল, ২০১৬