সর্বশেষ

গণেশ উলটে গেলে

কী হয়
আমি দেখতে চাই
এই সব নিজস্বীগুলো ও নিজপালদের
তোষামোদি কোন অবস্থায় যায়?
গণেশ উলটে গেলে
তা দেখতে চাই...

কীভাবে মুখোমুখি হয় সত্যের যা পাশাপাশি ছিলো অথচ অবহেলিত
তার সঙ্গে
এই সব ভ্রাতা, ভগ্নীদের রঙটা বদলে কী হয়
দেখতে চাই
গণেশ উলটে গেলে!

কীভাবে, কোন ভাবে এই পাণ্ডারা
ফিরিয়ে দেয় বহুমুখী দখল
বেদখল হয় ঘর থেকে দপ্তর, পাঠশালা থেকে মাধ্যম
কীভাবে পাইক ও পেয়াদারা আফা-ছার/ম্যাঁদাম বদলায়
তা দেখতে চাই
গণেশ উলটে গেলে!
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments