কখনো আলু, লাল শাক আর বেগুন
কিনতে আমার ভালো লাগে!
অথচ ভ্যানের সামনে যেতেই আগুনের তাপে আমি ঝলসে গেলাম
পুড়ে গেলো আমার বাজারের সিমেন্টের ব্যাগটি!
গায়ে আগুন ধরার আগে আমি দৌড়ে বাসায় ফিরে এলাম, এসে দেখি কারেন্ট নাই
মশায় আমাকে কামড়িয়ে ডেঙ্গু দেবে বলে চিৎকার করছে
আমি ফের ছুটলাম!
আমার কোথাও যাওয়ার নাই!
আমার যাওয়ার জায়গাগুলোতে শকুন দাঁতালেরা ঘেউ ঘেউ করছে!
অযোগ্যতার দুষ্টুচক্র সর্বত্র, মাথার উপর বসে আছে পাকিস্তানপ্রেমী উল্লুক
আর চারধারে ভারতের নানারূপী দালাল
এসব আর ভালো লাগে না, তিল এখানে তাল!
আমি দারাজে গিয়ে কেম্রিজের ১-১৭ এর মূল্য চেক করছি!
এই ১১-১১ তে বিশাল ছাড়
তারপর বছরখানেকের মধ্যে প্রেমদোযখ ছেড়ে আমি কোথায় যাবো সেটিই ভাবছি
খুলে ল্যাপটপে আমাদের বেহায়া তোতাপাখিদের টিভি!
0 Comments