সর্বশেষ

ধূপ

ধূপ জ্বালতে চাই
কিন্তু কোথাও নারকেলের ছুবড়া নাই
অথচ ডাবে ভরা চারপাশ
অনেক দাম; কিন্তু মশার কামড় খেয়ে তা খাওয়া হয় না

এই অসভ্যনগরে ধূপ কেউ জ্বালে না।

ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়া মানুষের বেশে এখানে বড় ছোট পদে
হাঁটে, হাটে, মাঠে, ঘাটে, হাসে ও নকল করে কাঁদে!
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments