কত কথা, কত ক্রন্দন ভেসে আসে
আমাদের ঘৃণা করে ভীষণ ভালোবেসে
এই বিভীষণের দেশে!
তবে কোয়ার্টারে কী হবে তা নিয়ে আমাদের ভাবনার শেষ নেই
কারাগারের ঐ কাতারে
আমাদের যেতে হবে, কদ্দিন ফ্রি দেবে ভাতা রে?
আমরা নিশ্চুপ,
রক্তের ধারা বয়ে যাচ্ছে, যাবে বঙ্গোপসাগরে
নানা তন্ত্রের জয় হবে, মানুষের কান্নাতে!
কী আর বলবো?
শুধু বলি,
মকবুল হয়েছে লাশআমরা ভালো আছি; খ্যালা দেখে পুরোই খালাস!
অন্যের মৃত্যু দেখে নির্মোহ হেঁটে গেলে খালাস কি আদৌ হয়?
এ মরার দেশে নীরব থেকেও যারা পায় ভয়?
0 Comments