ভালোবাসার মানুষকে ক্ষমা করার নানা উপলক্ষ্য খোঁজাও ভালোবাসা!
অথচ বিক্ষুব্ধ রক্তচক্ষুরা এখানে প্রেমিক-প্রেমিকা!
আহত প্রেমের দেহ থেকে ঝরে পড়ে গভীর অনুভূতি
এক ঝাঁক বেদনার তীর এসে ক্রমাগত বলে
তবে কি ভুল হলো এই যুগে ভীষণ ভালোবেসে?
তবে কি মিথ্যা অস্পর্শী কবিতারা
তবে কি ঝরে পড়ছে আশার ছায়াপথের অজস্র তারা?
#কবিতারা
0 Comments