সর্বশেষ

নিশপিশ

নিশপিশ,
তোমাকে নিয়ে যে ঘরটি আমি বানাবো
পাশে বয়ে যাওয়া নদী ও খালের পানিতে তোমার সুরম্ভা পদযুগুল ভেজাতে
তার পাটাতন প্রায় শেষ; গভীর শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে 
আমরা যে ভবিষ্যতের নকশা বুনছি সেগুলোর সঙ্গে আমার কথা হয়েছে
'তোমাকে ভালোবাসি'
এ কথা বলতে বলেছে ওরা-- আমাদের আজকের প্রবাহিত সময়, ভবিষ্যতের স্মৃতিরা!

আমি অবশ্য কারো কথা না শুনেই তোমাকে জানাই নিঃসংকোচে ভালোবাসামিশ্রিত অভিবাদন
তোমাকে নিয়ে গাই, তোমাকে নিয়ে লিখি, তোমাকে নিয়ে গড়ি অবিনাশী প্রণয়নন্দন!

তোমার দৃষ্টির পথ ধরে আমি হেঁটে যাই মহাকালের শেষ বিন্দুতে 
দেখি, তুমি আর আমি বসে আছি
আদম ও হাওয়ার বেশে
যেভাবে আমরা ছিলাম, যেভাবে আমরা এসেছিলাম
সমস্ত প্রাণের স্পন্দন হয়ে!
তোমাকে ভালোবাসি--সংশয়, সংকোচ, নিশ্চিন্ত, শঙ্কা কিংবা অভয়ে।

#কবিতারা #নিশপিশ
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments